
তৈরি পোশাক শিল্পে আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য ফোরাম নেতৃবৃন্দ বিগত ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে বিজিএমইএ-এর সাধারণ সদস্যগণকে ঢাকার উত্তরা ক্লাবে আমন্ত্রণ জানান। ফোরামের আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন কারখানার ১৫০ জন মালিক স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। ভিন্ন আঙ্গিকে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সদস্যগনের বক্তব্য ও অভিমতকে প্রাধান্য দিয়ে আলোচনা সঞ্চালিত হয়। মালিকগণ তাদের উদ্বেগের বিষয় যেমন, এইচএস কোডের দ্বৈততা নিরসন, সরকারি প্রতিষ্ঠানের সাথে বোঝাপড়া বৃদ্ধি, ব্যবসা সহজীকরন, এক্সিট পলিসি, পণ্যের যৌক্তিক মূল্য সহ ৩২টি বিষয় উত্থাপন করেন। ফোরাম প্যানেল লিডার জনাব ফয়সাল সামাদ প্রতিটি বিষয়ে তাঁর ভিশন ও মিশন উপস্থাপন করেন।
তিনি বলেন সদস্যগণের স্বার্থেই বিজিএমইএ-কে কাজ করতে হবে। বিজিএমইএ-র আসন্ন নির্বাচনে তিনি ফোরাম প্যানেলের উপর সকলকে আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে সদস্যগণের স্বার্থ রক্ষায় ফোরাম অনন্য এক প্ল্যাটফর্ম।
এ প্রসঙ্গে তিনি কোভিড অতিমারির ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর সহায়তায় আমরা একটি কারখানাও বন্ধ হতে দেইনি। তৈরি পোশাক শিল্পে সার্বক্ষনিক সহায়তার জন্য প্যানেল লিডার মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উম্মুক্ত আলোচনায় ফোরামের সভাপতি জনাব আবদুস সালাম এবং মহাসচিব জনাব আসিফ ইব্রাহিম সহ প্যানেল সদস্যগন, প্রাক্তন সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে
- ১জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ২ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৩চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৪বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৫বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৬স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৭আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৮নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত