
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচকের উত্থান হয়েছে । একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কিছুটা কম হয়েছে। আগের সপ্তাহে বিনিয়োগকারীরা ১৮ শত কোটি টাকা হারালেও বিদায়ী সপ্তাহে বাজার মূলধন ফিরেছে আড়াই হাজার কোটি টাকা।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৮১৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৭৪ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৪৩৮ টাকা বা ৩ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বা ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩০১ পয়েন্ট এবং ২ হাজার ১৯৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৯.৭৩ শতাংশের, কমেছে ১৪০টির বা ৩৭.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮৯০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার ২৩২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৬৫৮ টাকা বা ২৬ শতাংশ বেশি হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বা ০.০১ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং সিএসআই ৮ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৬২২ পয়েন্ট, ১৩ হাজার ১০৬ পয়েন্টে, ১ হাজার ২৮১ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৮৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫৬.৯৭ শতাংশের দর বেড়েছে, ১৩৫টির বা ৪০.০৬ শতাংশের কমেছে এবং ১০টির বা ২.৯৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৫চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৬কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৭কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৮আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৯দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ





পাঠকের মতামত