
বিদায়ী সপ্তাহে বাজার মূলধন আড়াই হাজার কোটি টাকা কমেছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কিছুটা বেড়েছে। তবে ডিএসই ও সিএসইর অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে বিদায়ী সপ্তাহে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ০২ হাজার ৭৩১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা দুই হাজার ৫২৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২৩৯ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ০৫৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৮১৫ টাকা বা ০.৩৮ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৫২.৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫০ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৬.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৬.৭৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির বা ২৭.২৭ শতাংশের, কমেছে ২৬৪টির বা ৬৮.৫৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৭৪ লাখ ০১ হাজার ০৮০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২০ কোটি ৮৫ লাখ ০৪ হাজার ৯৫০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১২ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ১৩০ টাকা বা ১০.৬৬ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৩৮ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৪.৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩.১৪ পয়েন্ট বা ০.০২ শতাংশ, সিএসই-৩০ সূচক ১০৪.৬২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫.৮৯ পয়েন্ট বা ০.৪০ শতাংশ এবং সিএসআই ১.৯৬ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮৯৩.৬৭ পয়েন্টে, ১৪ হাজার ২১০.৭৯ পয়েন্টে, এক হাজার ৪৬৭.৮৪ পয়েন্টে এবং এক হাজার ২৩৭.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির বা ২৯.৬৮ শতাংশের দর বেড়েছে, ২৩৫টির বা ৬৭.৭২ শতাংশের কমেছে এবং ৯টির বা ২.৫৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত