
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেনে আগের সপ্তাহ থেকে কিছুটা বেড়েছে। সপ্তাহটিতে সূচকের সাথে বিনিয়োগকারীরা ১২ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৫৮১ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৯ হাজার ২৫৮ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৩৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১২ হাজার ৩৩২ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৮১৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৪৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৭৩৩ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৮১৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮১ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ২৩৩ টাকা বা ২ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৭০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩ পয়েন্টে এবং দুই হাজার ৫১১ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১টির বা ২১.২৬ শতাংশের, কমেছে ২৯৫টির বা ৭৭.৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৩৭৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২১৩ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫১৯ টাকা বা ১৫৫ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৩০ পয়েন্ট , সিএসই-৩০ সূচক ২৭৫ পয়েন্ট , সিএসই-৫০ সূচক ৪৬ পয়েন্ট এবং সিএসআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৩৪ পয়েন্টে, ১৩ হাজার ৮০৬ পয়েন্টে, এক হাজার ৪৫৩ পয়েন্টে এবং এক হাজার ২০৬ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩টির বা ২১.৪৭ শতাংশের দর বেড়েছে, ২৫৫টির বা ৭৫ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৫৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত