
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৩৯৫ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ২০৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৬২ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৪১৯ টাকা বা ২৫ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৭৮৯ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৪১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮৫১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ১৫৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২১২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৮৮৩ টাকা বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা ১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বা ১.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৪৯ পয়েন্ট এবং ২১১০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২টির বা ৪৩.৭৮ শতাংশের, কমেছে ১৪৫টির বা ৩৯.১৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির বা ১৭.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ২৫৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৪৯৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৭৫ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৬১ টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৪ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বা ০.০১ শতাংশ, সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট বা ০.৯১ শতাংশ এবং সিএসআই ১১ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৫৬০ পয়েন্ট, ১২ হাজার ৬২ পয়েন্টে, ১ হাজার ২০৭ পয়েন্টে এবং ১ হাজার ৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৪৫.৫৪ শতাংশের দর বেড়েছে, ১২৫টির বা ৩৯.৮১ শতাংশের কমেছে এবং ৪৬টির বা ১৪.৬৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ৫রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস
- ৯ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত