
বিদায়ী সপ্তাহটিতে উভয় পুঁজিবাজারের সব সূচকই কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনি দর এবং টাকার পরিমাণে লেনদেনও। পতনের কারণে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা হারিয়েছে ১০ হাজার কোটি টাকার মূলধন।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি ২৪ লাখ ৬১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১০ হাজার ২৬১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৯৩৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১৫৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন তিন হাজার ১৯ কোটি ৮ লাখ ১৯ হাজার ২১৮ টাকা বা ৩৩ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৭ পয়েন্ট বা ২.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ৭৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪৯ পয়েন্ট বা ৩.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৯৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১টির বা ৮.২০ শতাংশের, কমেছে ৩৩৮টির বা ৮৯.৪২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯টির বা ২.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২৮ কোটি ৯৮ লাখ ১২ হাজার ২৪৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ০১৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৯৬ কোটি ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ টাকা বা ৩০ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২৩ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৪৯ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৮৬ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৫ পয়েন্ট বা ১ শতাংশ এবং সিএসআই ৫০ পয়েন্ট বা ৩.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৪৩৩ পয়েন্টে, ১৪ হাজার ৭৯১ পয়েন্টে, ১ হাজার ৫৫৮ পয়েন্টে এবং এক হাজার ৩০০ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪১টির বা ১২.২৪ শতাংশের দর বেড়েছে, ২৮৬টির বা ৮৫.৩৭ শতাংশের কমেছে এবং ৮টির বা ২.৩৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত