
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে মূল্যসূচকসহ লেনদেনে উন্নতি হয়েছে। এছাড়া অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধি ও বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৮.০৩ শতাংশের, কমেছে ১৩৯টির বা ৩৬.০১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির বা ৫.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮.৪৬ পয়েন্ট বা ১.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১০৫.৬৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৬৯ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০৮.৪০ পয়েন্টে এবং ২৬৩৫.৩৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ ১২৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪১০ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৭ টাকা বা ৫.২৪ শতাংশ বেড়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩০ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৭৩৫ টাকার। যার পরিমাণ এর আগের সপ্তাহে ছিল ২৬২ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ২৮৬ টাকা।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭১.২৭ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৮১৭.১৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৫৬.৩৩ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১৭.৬৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে লেনদেনে হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১টির বা ৫৭.৪৩ শতাংশের দর বেড়েছে, ১২৩টির বা ৩৫.১৪ শতাংশের দর কমেছে এবং ২৬টির বা ৭.৪৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ২পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৩ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৪স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৫ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত