
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, এনসিপি-সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে সমন্বিতভাবে এলাকাব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-৯ আসনের দলটির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সমাবেশের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া ২৪-এর গণ-আন্দোলনে নিহত ছাত্র-জনতা ও ছাত্রদলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করেন।
অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাবিব বলেন, আমরা বিশ্বাস করি, দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার নেতৃত্বেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জনগণের সম-অধিকার, ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে চলেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে দাবি করে হাবিব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঢাকা-৯ আসনকে একটি ‘মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “ধানের শীষের পক্ষে জনগণের সমর্থনই হবে পরিবর্তনের পথে বড় শক্তি।
তিনি আগামীকাল প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনি মিছিল করার আহ্বান জানান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মরণ করে বলেন, “রাজপথে থেকেছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকব—এটাই আমার অঙ্গীকার।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, লিটন মাহমুদ, সাবেক থানা সভাপতি গোলাম হোসেন, খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, যুব নেতা এনামুল হক, সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিমসহ আরও অনেকে।
- ১টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৫কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৬জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৮দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ১০আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত