
আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
বুধবার (১৮ জুন) আশুলিয়ার নিশ্চিন্তপুর অন্বেষা গার্মেন্টসের পিছনে শামীমের দু’তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ও দগ্ধরা হলেন, জাহানারা বেগম (৫০), তার দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রী জহুরুল ইসলাম (২৮)।
দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে ওঠে বাথরুমে যান তিনি। এ সময় সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা জাহানারা বেগম। তখন চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তার মায়ের শরীরে আগুন ধরে যায়। ধ্বসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তার বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।
আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তারা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাদের রুমের দেয়াল ধ্বসে জহুরুলের শরীরের উপর পড়ে। এছাড়া তাদের পাশের একটি বাসারও আরও দুইজন আহত হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ঘটনাটিতে ৩ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরে ৬৮ শতাংশ জ্বলে গেছে। তার ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে। এছাড়া তার দুই পা সহ শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এম জি
- ১কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ২সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ৩আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ৬সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ৭ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ডেল্টা লাইফের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ১০সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫





পাঠকের মতামত