
কুড়িগ্রামের চিলমারীতে একযুগ পর আবারো নেতা কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। উপজেলা জুড়ে শুরু হয়েছে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে আনন্দ মিছিল।
বিভিন্ন এলাকা থেকে পদ প্রত্যাশী নেতারা তাদের অনুসারীদের নিয়ে শোডাউন দিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন দলে দলে। ইতিমধ্যে চরাঞ্চলের অষ্টমীরচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়ন থেকে শতাধিক ছাত্রলীগ নেতা কর্মীরা সম্মেলনে যোগ দিতে নদীপথে নৌকা যোগে রওনা দিয়েছে। এরই মধ্যে অনেকেই সম্মেলন মাঠে পৌঁছে গেছেন।
সম্মেলন মাঠে কয়েক হাজার ছাত্রলীগ নেতা কর্মীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠতে শুরু করেছে। দীর্ঘ সময় পর এমন সম্মেলনে মাঠ পর্য়ায়ের কর্মী থেকে শুরু করে নেতারা উচ্ছ্বসিত হয়ে পড়েছে। শনিবার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. জাফর আলী।
সম্মেলন উদ্বোধন করবেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন নয়ন। এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা উপজেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।
- ১ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৫সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৮মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত