
নতুন করে আবারও সরকারবিরোধী সমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমরান খান দলীয় কর্মীদের ইসলামাবাদে ‘হাকিকি আজাদি মার্চ’-এর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
বেশ কিছু সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদের (স.) জন্মবার্ষিকীর পর যেকোনো সময় দলীয় কর্মীদের নিয়ে লংমার্চ হতে পারে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ অক্টোবর) ফেডারেল রাজধানীতে তার বানি গালার বাসভবনে অনুষ্ঠিত একটি দলীয় বৈঠকের সময় ইমরান খান খাইবার-পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশের দলীয় কর্মীদের সরকারবিরোধী বিক্ষোভের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এবার পূর্ণ প্রস্তুতি নিয়েই স্বাধীনতা মিছিল বের করা হবে। এক প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে শাহ মাহমুদ কুরেশি, পারভেজ খাত্তাক এবং ইয়াসমিন রশিদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে ইমরান খানের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা খারিজ করেছে ইসলামাবাদের হাইকোর্ট। সোমবার (৩ অক্টোবর) আদালতের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ রায় দিয়েছেন।
চলতি বছরের ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়।
২০ আগস্ট ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠে। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই মামলা থেকে রেহাই পেতে আদালতে একটি হলফনাফা জমা দিয়েছিলেন ইমরান খান। এতে তার বক্তব্যের জন্য ক্ষমা চান। পরে আদালত সন্তুষ্ট হয়ে এ রায় দিয়েছেন।
পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে বর্তমান সরকারের বিরুদ্ধে বার বার সমাবেশ করছে পিটিআই। দলটির প্রধান ইমরান খান বার বার জোর দিয়ে বলেছেন যে, শুধুমাত্র আগাম নির্বাচনই পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে পারে। তার মতে, সময়মত নির্বাচন হলে দেশ আজ যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে তা থেকে রক্ষা পাবে।
- ১‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ২জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৩গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৫শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৬‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৭১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৮বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৯সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ১০জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা





পাঠকের মতামত