
সরকারের দুর্নীতির কারণে দেশে ধনী-গরিবের বৈষম্য দিন দিন বেড়েই যাচ্ছে। সরকারের মেগা প্রজেক্টগুলোতে মেগা দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি ওয়ার্ড পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য সরকারি দলের লোকেরা ২-৩ লাখ টাকা খরচ করছে। এ থেকেই বোঝা যায় এ পদ কত আকর্ষণীয় ও লোভনীয়। কারণ দুস্থ মানুষের টাকা তারা নিজেরাই নিয়ে নিচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন গোয়েন্দাদের পর্যবেক্ষণেই চলছে। এ পর্যবেক্ষণ ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়েও। চাকরির ক্ষেত্রেও এখন গোয়েন্দা ব্যবহার করা হয়। যদি এতটুকুও বিএনপির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার আর চাকরি হয় না।
১৯৭১-৭৫ সময়কালীন সরকারের পটভূমি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তখন আওয়ামী লীগের নেতাদের কাছে যাওয়া যেত, বিচার পাওয়া যেত। কিন্তু এখন কারো কাছে যাওয়াও যায় না, বিচারও পাওয়া যায় না।
তিনি বলেন, ধর্ষণবিরোধী আন্দোলন একটি নৈতিকতার আন্দোলন। এতে আমাদের সমর্থন রয়েছে। আমরাও সারাদেশে আন্দোলন করেছি। এখন যারা প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারধর করছে। এটা কোনো সরকারের কর্মকাণ্ড হতে পারে না।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দফতর সম্পাদক মামুনুর রশীদ, যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ





পাঠকের মতামত