জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৬:৫০ পিএম

​জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের রাস্তা সংস্কার ও বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।

​প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া মধ্যপাড়া রাস্তা হতে পূর্ব দিকে রুদ্র বয়ড়া স্কুলগামী রাস্তায় ইটের সলিং করণ কাজের জন্য ৫ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়। এছাড়া, বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দে ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ফিরোজ আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স।

স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজ পরিচালিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি মজিবর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদসহ স্থানীয় সুধিজন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী

শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার ...

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান ...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ ...