জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৬ ৫:২৩ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় একটি ডোবার ধার থেকে মেহেদি হাসান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মুঠোফোন টাওয়ার সংলগ্ন ডোবার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ওই যুবককে অন্য কোথাও হত্যা করার পর মরদেহটি টেনেহিঁচড়ে এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত মেহেদি হাসান পার্শ্ববর্তী কয়লা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। নিহত মেহেদি হাসান পেশায় একজন মধু ব্যবসায়ী বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যের মাধ্যমে ডোবার ধারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় কলারোয়া থানা-পুলিশ। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ও সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তাকে হত্যা করে টেনেহিঁচড়ে ডোবার ধারে রেখে গেছে ঘাতকেরা।

ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...