
ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফের অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমির আল মামুন জানান, সকাল থেকেই সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একটি ট্রাকও দেশে আসেনি। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় বিএসএফ ঘোজাডাঙ্গা সীমান্তের গেট বন্ধ করে সেখানে অবস্থান করছে। তারা জানিয়েছে, তাদের অস্ত্র হারিয়ে গেছে। সেটি উদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরো জানান, বর্তমানে ভারতীয় অংশে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। প্রতিদিন বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আদায় হয়। যদি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক না হয়, তবে দৈনিক আড়াই কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিএসএফ দাবি করেছে তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। এ ধরনের একটা তথ্য আমাদের দিয়েছে। বর্তমানে বিএসএফ ওপারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। কিছু লোক বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে, এমন তথ্য তাদের কাছে থাকতে পারে। তিনি আরও বলেন, ওপার থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ছিনতাইকারী আমাদের দেশেও চলে আসতে পারে। আমরা উভয় পক্ষ চেষ্টা করছি। আমাদের এখানে অস্ত্রটি
তল্লাশি করে দেখছি।
- ১মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ২গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৩আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৪স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৫সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৬চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৭জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৮৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৯এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ১০প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত