
শাহরিয়ার রহমান, সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের বারপোতা গ্রামে মসজিদে ইফতারির পর মাগরিবের নামাজ চলাকালীন সময়ে নামাজে বাঁধা দিয়েছেন এক হিন্দু যুবক।
শুক্রবার (১৫ এপ্রিল) ইফতারের পর নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। মসজিদের মধ্যে নামাজ চলাকালীন হিন্দু যুবক অশোক সরকার ইমামকে টেনে তুলে বলতে থাকে, তোদের দিন শেষ আমাদের দিন শুরু। তিনি শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিজবার সরকারের ছেলে।
বারপোতা মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, রোজাদার মুসুল্লিদের নিয়ে মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে থাকা অবস্থায় একজন হিন্দু ধর্মের ভাই সামনে গিয়ে আমার দুই হাত ধরে টেনে তুলেছে। এরপর বলছে, তোমাদের আর সময় নাই। এরপর তাদের ধর্মের যে গানগুলো সেটা বলা শুরু করে। আমি মনে করি, এটা আমাদের জন্য সাম্প্রদায়িক উষ্কানি ও সম্পূর্ণ ষড়যন্ত্র। বাংলাদেশে হাঙ্গামা দাঙ্গা বাঁধিয়ে দেয়ার অপচেষ্টা।
ঘটনার সময় মসজিদে নামাজ আদায়কারী এক মুসুল্লি জানান, আমরা ইফতারি শেষ করে নামাজ শুরু করি। ফরজ নামাজের দুই রাকাত তখন শেষ পর্যায়ে। মসজিদে থাকা প্রায় ১০০ মুসল্লিরা সবাই নামাজের মনোযোগে ছিলেন। এমন মুহূর্তে একজন হিন্দু যুবক পাঁচ কাতার পেছন থেকে সামনে চলে যায়। সেখানে গিয়ে ঈমামের হাত টেনে ধরে তুলে বলছে, তোদের দিন শেষ আমাদের দিন শুরু। এরপর সে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে থাকে।
এসময়, মসজিদের ঈমামসহ মুসল্লিদের মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউনিয়ন চেয়ারম্যানও তখন নামাজ পড়ছিল। পরে চেয়ারম্যান তাকে মসজিদ থেকে বাইরে নিয়ে আসে। পরে ওই হিন্দু যুবক অশোককে তার ভাই পরিতোষের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান।
বারপোতা গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে সেলিম রেজা জানান, ঘটনার পর নতুন করে আবারও নামাজ আদায় করা হয়। নামাজ শেষে সদর থানায় ঘটনাটি জানানো হলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করে গেছেন।
এদিকে, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এক হিন্দু যুবক নামাজে বাঁধা দেয়। এরপরে তাকে পুলিশে দিয়েছে মুসুল্লিরা। এ ব্যাপারে পরে কথা বলবো বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কাদির জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে হিন্দু যুবক অশোক সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
- ১নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ২মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৩মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৪গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৫আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৬স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৭সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ১০৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত