
বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সানোফি বাংলাদেশের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে দেশিয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মা।
নিলামে সানোফির শেয়ার কিনতে সর্বোচ্চ দরদাতা হিসেবে র্নিবাচিত হয় বেক্সিমকো। এরপর কোম্পানি দুটির মধ্যে শেয়ার হস্তান্তরের চুক্তি হয়।
বৃহস্পতিবার বেক্সিমকোর পরিচালক (মার্কেটিং) রিজভি উল কবির চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
বেক্সিমকো ফার্মা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্যারিসভিত্তিক বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি সানোফি-অ্যাভেন্টিসের বাংলাদেশ শাখার ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার ছিল সানোফির নিজেদের। আর বাকি শেয়ারের মালিক বাংলাদেশ সরকার। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ছিলো ২৫ দশমিক ৩৬ এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের নামে ছিলো ১৯ দশমিক ৯৬ শতাংশ।
জানা যায়, বৈদেশিক বিনিময় বিনিয়োগ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় চুক্তির ক্রয় বিক্রয় সরকার থেকে ছাড় পাওয়া সাপেক্ষে এই চুক্তি বাস্তবায়িত হবে। তিন থেকে নয় মাসের মধ্যে চুক্তি হস্তান্তর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেক্সিমকো ফার্মার কেনা সানোফি-অ্যাভেন্টিসের এই ৫৫ শতাংশ শেয়ারের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা (১ পাউন্ড=১১৬ টাকা ধরে)।
বিশ্বের ৫ম বৃহত্তম ওষুধ কোম্পানিটি লন্ডন, নাসডাকসহ বিশ্বের একাধিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। ইতোমধ্যে তারা লন্ডন স্টক এক্সচেঞ্জ ও নাসডাককে বাংলাদেশে অপারেশন বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৫৮ সাল থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালিত করে আসছে এ কোম্পানিটি। নাসডাকে প্রকাশিত তথ্য অনু্যায়ী বাংলাদেশে সানোফি-অ্যাভেন্টিসের প্রায় ১০০ ধরনের ওষুধ রয়েছে।
এর আগে আলোচিত এ শেয়ার বিক্রির জন্য নিলামের আয়োজন করে সানোফি-অ্যাভেন্টিস, যেখানে অংশ নেয় বেক্সিমকো ফার্মা এবং ইউনাইটেড গ্রুপ। বেক্সিমকো ফার্মা সর্বোচ্চ দর প্রস্তাবের মাধ্যমে নিলামে জয়ী হয়।
- ১একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৩শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৯অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত