প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০ ১:৫৬ পিএম

সমাপ্ত শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৭.৮৮ শতাংশ। সপ্তাহটিতে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৬২ লাখ  ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজার  টাকা।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

দর পতনের শীর্ষে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৩ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহটিতে কোম্পানিটি মোট ৬ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ১ কোটি ৬৫  লাখ ৭৮ হাজার টাকা।

দর পতনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড । গেলো সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১১.৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১৪ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা।

দর পতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, অ্যাক্টিভ ফাইন, গোল্ডেন সন, স্যালভো কেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স ও আফতাব অটোমোবাইলস লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ ...

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ফনিক্স ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার। ...