প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ ৪:১০ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০০ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–সুহৃদের ১৪.০৯ শতাংশ, আমান ফিডের ১৪.০৯ শতাংশ, তশরিফার ১২.৭১ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৫৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৬৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৪৭ শতাংশ এবং ইউনিক হোটেলের শেয়ার দর ৭.৭৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...