প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৯:৫১ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের দর বেড়েছে ১৭ দশমিক ০২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের দর বেড়েছে ১৬ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি ল্যাম্পসের ১৪.৩৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১৩.৫০ শতাংশ, আরামিট সিমেন্টের ১৩.৪৭ শতাংশ, এপেক্স ট্যানারীর ১৩.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ১২.৬৭ শতাংশ, এম্বি ফার্মার ১১.৭৮ শতাংশ এবং বিডি অটোকারের ১১.৫৫ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক ...

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...