
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোকন আহম্মেদ ভুটান (৪০) ও তার স্ত্রী শর্মীলী আহম্মেদকে (২৮) নিজ বাড়িতে থাকা অবস্থায় হামলা চালিয়ে মারধর ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার (০৮ জুলাই) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে সাবেক ইউপি সদস্যের স্ত্রী মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়। তাদের উভয়কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউপি সদস্যের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
এঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) শৈলকুপা থানায় ১১ জনের নাম পূর্বক অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলেন- ১। তহিদুল ইসলাম ২। রেজাউল ইসলাম ৩। সাদ্দাম শেখ, ৪। সাব্বির শেখ ৫। মিন্টু শেখ ৬। রিন্টু শেখ ৭। মুসা শেখ ৮। ইছা শেখ ৯। আজিবর রহমান ১০। ঝন্টু শেখ ১১। রিপন শেখ। তারা সকলেই উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে আসামীরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন সাবেক ইউপি সদস্যের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা বাড়িঘরেও ভাংচুর করে।
সাবেক ইউপি সদস্য খোকন আহম্মেদ ভুটান বলেন, তারা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের দুইজনকে মারধর করতে থাকে। সেসময় রামদা দিয়ে আমাকে কোপ দিতে গেলে সেটা আমার স্ত্রী মাথায় লাগে। তার অবস্থা আশংকাজনক। আমি এ ঘটনার বিচার চাই।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
এএন
- ১এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ২প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৩সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৪বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৮বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৯ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত