প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৫ ৬:৪৩ পিএম

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা (৭৬) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বার এমপি ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...