
টানা ৪ দিন ধরে সিলেটে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকে রোববার রাত পর্যন্ত শুধু সিলেট জেলায় ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৬৬, শুক্রবার ৫৫, শনিবার ৪৪ ও রোববার ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। টানা তুমুল বর্ষণে ভরে থাকা নদ-নদী ফের উপচে উঠা শুরু করে বন্যা পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে সিলেট। আবারো পাহাড়ী ঢল নামতে শুরু করায় ফের বিপজ্জনক পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে সুরমা, কুশিয়ারার পানি।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর তথ্যমতে, গত ৪ দিন ধরেই সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে বৃদ্ধি পাচ্ছে পানি।
পাউবো সূত্র জানিয়েছে, গত শুক্রবার দুপুর ১২ টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৪৬ মিটার। রোববার দুপুর ১২টায় পানিসীমা দাঁড়ায় ৯.৯৩ মিটারে। অর্থাৎ ৪৮ ঘন্টায় পানি বেড়েছে ৪৭ সেন্টিমিটার। এ নদীর পানি গত বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট পয়েন্টে ছিল ১১.৯৬ মিটার; রোববার দুপুরে হয় ১২.৩৫ মিটার।
কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে গত শুক্রবার দুপুরে ছিল ১৩.৬৫ মিটার। রোববার দুপুরে হয়েছে ১৪.৩০ মিটার। এ নদীর পানি শেওলা পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টায় ছিল ১১.৪৩ মিটার; রোববার সকাল ৯টায় দাঁড়ায় ১২.০৮ মিটারে। কুশিয়ারার পানি বেড়েছে শেরপুর পয়েন্টে। এখানে গত শুক্রবার দুপুরে পানিসীমা ছিল ৭.৩৮ মিটার; রোববার দুপুরে হয়েছে ৭.৬৭ মিটার। কুশিয়ারার পানি বাড়ছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। গত পরশু এখানে পানিসীমা ৯.৪১ মিটার ছিল। রোববার পানি বেড়ে হয়েছে ৯.৭৬ মিটার। এদিকে, কানাইঘাটের বাড়ছে লোভা নদীর পানিও।
গত শুক্রবার এ নদীর পানিসীমা ছিল ১২.৫৬ মিটার; রোববার হয়েছে ১২.৮৪ মিটার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেই সিলেট অঞ্চল বন্যার কবলে পড়তে পারে। তবে এ বন্যার দীর্ঘায়িত হবে না বলে আভাস দিয়েছেন তারা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, জুন মাসের ৫ দিনে সিলেটে ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে থাকবে। তবে ১২ জুন থেকে ফের বৃষ্টিপাত সবাড়তে থাকবে। যা ১৬ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- ১ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৩গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৪জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৫ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৬চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৯স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ১০আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১০দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু





পাঠকের মতামত