
সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক এবং তার স্ত্রী বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে তাকে আটক করে। এর এক দিনের মাথায় মুক্তি পেয়ে মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি।
জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর বিশ্ব জুড়ে নিন্দা শুরু হলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক এবং তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে সুদানে সহায়তা দেওয়া বন্ধ করবে তারা। ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
আবদাল্লাহ হামদাককে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। বিশ্বজুড়ে সেনা অভ্যুত্থানের মহামারি চলছে উল্লেখ করে বিশ্ব শক্তিগুলোকে তা ঠেকানোর আহ্বান জানান তিনি।
হামদাকের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে কঠোর নিরাপত্তায় রাজধানী খার্তুমে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া অভ্যুত্থানের দিনে আটক অন্য নেতারা এখনও আটক রয়েছেন। তাদের কোথায় রাখা হয়েছে তা এখনও জানানো হয়নি।
সুদানে গণতন্ত্র ফেরাতে সেনাবাহিনী এবং বেসামরিক নেতৃত্বের মধ্যে বিরোধের নজেরে ঘটে সেনা অভ্যুত্থান। অভ্যুত্থানের নেতা জেনারেল আল-বুরহান আগামী মাসে দেশ পরিচালনাকারী সার্বভৌম কাউন্সিলের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। এতে ক্ষমতায় সেনা কর্তৃত্ব কমবে বলে আশা করা হচ্ছে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত