
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে খামারখালি পয়েন্টের সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে পরে বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈন সোহেল, সেলিম উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, যুগ্ম সম্পাদক নূর হোসেন, জেলা বিএনপি নেতা বাস্কর রায়, নূরুল আলম, সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, সাজান মিয়া প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।
বিএনপি মাঠে আছে মাঠেই থাকবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা জানান। এদিকে জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হকের নেতৃত্বে জেলা কৃষক দলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আসতে চাইলে পুলিশের বাধার মুখে তারা।
পরে পুরাতন বাসস্ট্যান্ডে এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, লুৎফুর রহমান, তাহিরপুর উপজেলা কৃষক দল নেতা বাদল মিয়া, মোহাম্মদ আলী সহ কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
- ১চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ২কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৫চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৮মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৯ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ১০লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত