
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশন জট নিরসনের লক্ষ্যে কার্যকারী পদক্ষেপ নিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন-সহ বিভাগের সভাপতিবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন ক্যালেন্ডার প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেন উপাচার্য।
শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে অনুষদ ভবনের চতুর্থ তলায় ৪০৭ নং কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষার্থীদের সঠিক সময়ে কোর্স সম্পন্ন করানোও বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেশনজটের কারণে শিক্ষার্থীরা সময়মতো স্নাতক শেষ করতে পারে না, যার ফলে তারা চাকরির পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়।
তিনি বলেন, বিভাগের সভাপতি ও ডিনদের স্বদিচ্ছা এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক সময়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারলে এই সেশনজট থেকে মুক্তি পাবে। ছাত্র সংগঠনগুলোও সেশনজট নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করে আমাদের স্মারকলিপি দিয়েছে। আমরা সেশনজট নিরসনে কাজ করছি। একটি শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরি করব যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
বিএইচ
- ১বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৬ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৯দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১০মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত