প্রকাশিত: মার্চ ৪, ২০২৫ ১:৪৭ পিএম

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি  সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান নিকট স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সভাপতি ও প্রগতি ব্রিকস এর স্বত্তাধিকারী আব্দুল গফুর, সাধারন সম্পাদক ও মতিগঞ্জ ব্রিকস এর স্বত্তাধিকারী দেলোয়ার হোসেন মানিক, জসিম ব্রিকস এর স্বত্তাধিকারী সরোয়ার উদ্দিন লিটন, যমুনা ব্রিকস এর স্বত্তাধিকারী খুরশিদ আলম কিরন, বিসমিল্লাহ ব্রিকস এর স্বত্তাধিকারী রফিকুল ইসলাম চোখধন উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...