প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ ৬:১৮ পিএম

আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হবে। ফল তৈরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

‘গ’ ইউনিটের ফল প্রস্তুত সংক্রান্ত কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ ও লিখিত অংশের খাতা দেখা হয়েছে। এখন নম্বর ‘রিচেক’র কাজ চলছে। আগামী শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় রোববার (২১ নভেম্বর) অথবা সোমবার (২২ নভেম্বর) ফল প্রকাশ করা হবে।

এ প্রসেঙ্গে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন আমরা নম্বরগুলো চেক করছি। এটি শেষ হলে ফল জমা দেয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ফল ঘোষণা করবেন।’

কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন আরও বলেন, কোনো সমস্যা না হলে আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷

‘গ’ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷

মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পেয়েছেন শিক্ষার্থীরা।

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ...

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...