
নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলের এবারই প্রথম। এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে ভারতের বিপক্ষে খেলে হেরেছিল বাংলাদেশ। এবার নেপালের কাঠমুন্ডুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের দুই সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানী।
বাংলাদেশ দলের দুই খেলোয়াড় সোহাগী কিসকু আর স্বপ্না রানীর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়।
উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাঙ্গাটুঙ্গি গ্রামের নীরেণ চন্দ্র রায়ের মেয়ে স্বপ্না রাণী রায় ও বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামের গুলজার কিসকুর মেয়ে সোহাগী কিসকু। তারা দুজনে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য।
স্বপ্না ও সোহাগীর গ্রামজুড়ে চলছে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস। তাদের এ কৃতিত্বের সাক্ষরে জেলার দুই খেলোয়াড়কে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রশাসন। তারা বাসায় আসলেই তাদের সংবর্ধনার আয়োজন করবেন তারা।
স্বপ্না ও সোহাগী দুজনে রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড় ছিলেন। তাদের দুজনের শুরুটা হয়েছিল রাঙ্গাটুঙ্গি মাঠ থেকে।
রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির কর্ণধার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, স্বপ্না ও সোহাগী দুজনে অনেক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। তাদের পারিবারিক অবস্থা এখনো অস্বচ্ছল। স্বপ্নার বাবা এখনো অনেক অসুস্থ। সব বাধাকে হার মানিয়ে তারা আজ দেশের হয়ে খেলছেন৷ দেশের মানকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে জেলার সুনাম অর্জন করাতে সহযোগিতা করছেন৷ রাঙ্গাটুঙ্গি ফুটবল মাঠে তাদের যাত্রা শুরু। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখান থেকে ভালো মানের নারী ফুটবল খেলোয়াড় তৈরী করার। সকলে আমাদের পাশে থাকবেন বলে আমি আশা রাখছি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, প্রথমত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানাই। দুজনে আমাদের জেলার কৃতি সন্তান। তাদের জন্য আমরা সকলে গর্বিত।
সোহাগী কিসকু ও স্বপ্না রানী আগামী ৫ অক্টোবর ছুটিতে আসলে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সাথে নিয়ে তাদেরকে সম্মানিত (সংবর্ধনা) করা হবে।
- ১আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ২চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৩রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৪মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৮বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে





পাঠকের মতামত