
বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নিঙমং চিং মারমাকে গ্রেপ্তার করেছ র্যাব।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবান টু থানচি সড়কের আইলমারা স্টিল ব্রিজের কাছে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়ে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের পর তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, নিঙমং চিং মারমা থানচি সদর ইউপির ৩নং ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য। তার কোনো কাজের প্রতিবাদ করার সাহস স্থানীয় লোকদের ছিল না। এলাকাটি দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় আসামি নিঙমং চিং মারমা স্থানটিকে ইয়াবা কেনাবেচার উপযোগী জায়গা হিসেবে বেছে নিয়েছিল।
প্রতিদিন দুপুরের পর থেকে এলাকাটিতে মাদক কারবারিদের আনাগোনা লক্ষ্য করা যেত। প্রত্যন্ত অঞ্চল হওয়াতে এলাকাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ততটা চলাচল ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে মাদক সম্রাট নিঙমং চিং মারমা এ ইয়াবা কারবারি গড়ে তুলেছিল। অবশেষে মঙ্গলবার র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলার থানচি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
- ১আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৪রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৫স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৬শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৮গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ৯দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ১০লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত