
সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকে নতুন রেকর্ড করেছে স্ন্যাপের মালিকানাধীন শর্ট ভিডিও মেসেজিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাট। বর্তমানে এ প্লাটফর্মে ৭৫ কোটির বেশি মাসিক ব্যবহারকারী রয়েছে।
প্লাটফর্মটিতে দৈনিক সাড়ে ৩৭ কোটি ব্যবহারকারী থাকার দাবিও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৬ ফেব্রুয়ারি ইনভেস্টর ডেতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মেটা মালিকানাধীন ফেসবুকের ৩০০ কোটি মাসিক ও ২০০ কোটি দৈনিক ব্যবহারকারীর তুলনায় এ সংখ্যা ক্ষুদ্র হলেও সেবাটির ব্যবহারকারী প্রতিনিয়ত বাড়ছে।
স্ন্যাপ জানায়, আগামী দুই-তিন বছরের মধ্যে ১০০ কোটি ব্যবহারকারীর লক্ষ্যমাত্রায় পৌঁছানোর উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্ন্যাপচ্যাটের সিংহভাগ দর্শকই উত্তর আমেরিকার বাইরের। উত্তর আমেরিকায় তাদের ১৫ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
স্ন্যাপচ্যাটের মালিক কোম্পানি স্ন্যাপের প্রধান নির্বাহী ইভান স্পিগেল বলেন, ২০টিরও বেশি দেশে ১৩ থেকে ৩৪ বছর বয়সী জনসংখ্যার তিন-চতুর্থাংশের কাছেই পৌঁছেছে অ্যাপটি। আর ব্যবহারকারীরা দৈনিক ৫০০ কোটির বেশি স্ন্যাপ পোস্ট করছেন।
অন্যদিকে উন্মোচনের কেবল সাত মাসের মধ্যেই ‘স্ন্যাপচ্যাট+’ গ্রাহক সেবায় এসেছে ২৫ লাখের বেশি গ্রাহক। আর স্ন্যাপ ম্যাপ নামে পরিচিত অ্যাপের মাসিক ব্যবহারকারী সংখ্যা ৩০ কোটির বেশি। ২০২২ সালে তুলনামূলক বাজে সময় পার করলেও সেবাটির জন্য এটি ইতিবাচক সংকেতই বলা যায়।
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ২একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৩ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৪বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৫ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৬বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৭মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৮সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৯জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ১০ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৮‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত