প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০ ৫:২২ পিএম

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, আজ (রোববার) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব মহোদয়ের। সেজন্য তাদের করোনা পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেয়া হয়। শনিবার রাতে দু’জনেরই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

অপু আরও জানান, পুনরায় নিশ্চিত হওয়ার জন্য দু’জনের নমুনা পুলিশ হাসপাতালে দেয়া হয়েছে। তবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানান তিনি।

 

শেয়ার

পাঠকের মতামত

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ...

পরিবেশ প্রতিমন্ত্রী পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ ...