
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘স্বাধীনতার পর দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবার পিছু হটতে হয়েছে।’
রোববার (৯ নভেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার পূর্ববর্তী পথসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে প্রতিষ্ঠিত বাকশাল ব্যবস্থা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দূর করেছিলেন। পরে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জনগণ কখনো প্রাণ উৎসর্গ করতে পিছপা হয়নি।’
পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।
বিএইচ
- ১দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ২গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৩ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৪বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৫দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৬আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৭অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৮কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ৯মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০
- ১০কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত