
প্রাণঘাতী করোনাভাইরাস এবার স্বাস্থ্য অধিদফতরে হানা দিয়েছে। অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলমসহ পাঁচ থেকে সাত জন কর্মকর্তা-কর্মচারী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বলে সূত্র জানিয়েছে।
তবে আক্রান্তের সংখ্যা এত বেশি নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।
শনিবার (২০ মার্চ) তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদফতরের লাইন ডিরেক্টর মিজানুর রহমানসহ চার থেকে পাঁচ জনের আক্রান্তের কথা শুনেছি। তারা সবাই ভালো আছেন, কারও মধ্যে জটিল কোনো লক্ষণ বা উপসর্গ নেই।
রোবেদ আমিন বলেন, মহাপরিচালক ও এমআইএস পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনেই ভালো আছেন। আর বাকিদের কারও সঙ্গে কথা হয়নি।
করোনা আক্রান্ত এমআইএস পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, করোনা উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। দুই দিন আগে নমুনা পজিটিভ আসে। এই মুহূর্তে আমরা দুইজনই নিজ নিজ বাসায় অবস্থান করছি। এখনও সুস্থ আছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করি।
আক্রান্তের বিষয় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ঢাকা পোস্টকে বলেন, প্রথমে অধিদফতরের অফিসের ছয় জন কর্মচারী করোনা আক্রান্ত হন। যারা সব সময় আমার আশপাশে থাকতেন।
এদিকে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদফতরের অন্তত ২০ জন কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত