প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪ ৯:২৬ এএম

স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমিরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমিরাত থেকে রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৫ মার্চ লন্ডনে পৌঁছান।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ৫ মার্চ দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান।

এ সফরকালে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন। এছাড়া বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত যে ডকুমেন্টারিতে শহীদ ...

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ ...

রাষ্ট্রপতি নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত

দেশবাসীসহ বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ...

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় ...