
স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই। তবে শুধু ছবি আদান-প্রদান, অডিও ভিডিও কল নয়, স্বাস্থ্যের খেয়াল রাখতেও স্মার্টফোন খুবই কার্যকরী।
এখন জ্বর হলে হাতের কাছে থার্মোমিটার না থাকলেও কোনো চিন্তা নেই। স্মার্টফোন দিয়েই জ্বর মাপতে পারবেন সহজেই। স্মার্টফোনে ডাউনলোড করে নিন একটি অ্যাপ। যার মাধ্যমে স্মার্টফোনটাকেই একটা থার্মোমিটার বানিয়ে ফেলা যাবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি অ্যাপ বানিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ফিভার ফোন’। যদিও অ্যাপল ওয়াচে অনেকদিন আগে থেকেই এই ফিচার আছে। যা সবার হাতের নাগালে নেই।
তবে এই নতুন অ্যাপটির ক্ষেত্রে এমন অসুবিধার মুখে পড়তে হয় না। হাতে শুধু একটি স্মার্টফোন থাকলেই হলো। ফোনে অ্যাপটি ডাউনলোড করলেই এই বিশেষ ফিচার ব্যবহার করা সম্ভব। গবেষকরা জানিয়েছেন যে, আসলে স্মার্টফোনে এমন প্রযুক্তি ব্যবহৃত হয়, যার মাধ্যমে সহজেই থার্মোমিটারের ফিচার আনলক করা সম্ভব।
স্মার্টফোনের মতো ডিভাইসে থাকে থার্মিস্টর নামে একটি সেন্সর। যা ওভারহিটিং এড়ানোর জন্য মূলত ফোন অথবা ব্যাটারির তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এই সেন্সর কীভাবে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করবে? এর জন্য গবেষকরা একটি পরীক্ষা চালিয়েছেন। এর জন্য প্লাস্টিকের ব্যাগে জল ভরে বিভিন্ন ফোনের টাচ স্ক্রিনের সংস্পর্শে আনা হয়েছে।
এই ডেটা ব্যবহার করেই মেশিন লার্নিং মডেলকে প্রশিক্ষিত করেছেন গবেষকরা। যা এই অ্যাপ তৈরিতে সহায়তা করেছে। এই গবেষণায় ৩৭ জন অংশগ্রহণ করেছিলেন। আর এই অ্যাপ তাদের দেহের তাপমাত্রা মোটামুটি সঠিক ভাবেই নির্ধারণ করতে সক্ষম হয়েছে।
তাপমাত্রা পরিমাপের জন্য ফোনের স্ক্রিনকে অ্যাপের সেন্সরের নির্দিষ্ট একটি পয়েন্টে নিয়ে যেতে হবে। এরপর সঠিকভাবে দেহের তাপমাত্রা পরিমাপের জন্য ফোনটিকে ৯০ সেকেন্ড মতো কপালে ঠেকিয়ে রাখতে হবে।
বর্তুমানে অ্যাপটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে সবার ব্যবহারের জন্য কবে বাজারে আনা হবে, সেটা নিয়ে এখনো কিছু জানা যায়নি। খুব শিগগির এই অ্যাপ ব্যবহার করা যাবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত