
বর্তমানে অতিরিক্ত ওজনের সমস্যায় অনেকেই ভোগেন। হঠাৎ ওজন বেড়ে যাওয়ার সমস্যা নির্ভর করে বয়স, অসুস্থতা, খাদ্য, হরমোন ও শারীরিক কার্যকলাপের অভাবের কারণে। এসব কারণে কয়েক দিনের ব্যবধানে ওজন কয়েক গ্রাম বা কিলো বাড়তে বা কমতে পারে।
আর এই ওজনের ওঠানামা মাস বা বছর ধরে বাড়তে থাকে। তবে আপনি যদি অল্প সময়ের মধ্যে হঠাৎ বা অপ্রত্যাশিত ওজন বেড়ে যাওয়া লক্ষ্য করেন তাহলে অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। এছাড়া কিছু রোগ আছে যার লক্ষণ হিসেবে ওজন বেড়ে যেতে পারে।
চলুন তবে জেনে নেওয়া যাক কোন রোগের কারণে ওজন বৃদ্ধি হতে পারে-
হাইপোথাইরয়েডিজম:
হাইপোথাইরয়েডিজমের কারণে বিপাক ধীর হয়ে যায়, ফলে শরীর তরল ধরে রাখে। এর ফলে শরীরে চর্বি জমেও ওজন বাড়তে পারে। এছাড়া ক্ষুধা বেড়ে যায় ও অতিরিক্ত খাওয়ার ফলেও বেড়ে যেতে পারে ওজন।
হার্ট ফেইলিউর, কিডনি বা লিভারের রোগ:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হার্ট ফেইলিউর, কিডনি বা লিভারের রোগেও শরীরে তরল ধারণ করতে পারে। এর ফলে শরীরের ওজন হঠাৎ বেড়ে যেতে পারে।
কুশিং সিন্ড্রোম:
কুশিং সিন্ড্রোম ঘটে যখন শরীর অত্যধিক পরিমাণে কর্টিসল উৎপাদন করে। এটি একটি হরমোন, যা বিপাক নিয়ন্ত্রণ করে। এই অবস্থায়, মুখ, উপরের পিঠ ও পেটের মতো শরীরের অংশগুলোতে ওজন বেড়ে যেতে পারে।
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস):
পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোমে যারা ভুগছেন তাদের মধ্যে ব্যাপক হারে ওজন বাড়তে পারে। এটি ইনসুলিন প্রতিরোধের ও হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘটে।
হঠাৎ ওজন বেড়ে গেলে যা করবেন-
হঠাৎ করেই ওজন বাড়তে শুরু করলে ও উপরোক্ত কোনো রোগে ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসরণ করতে হবে। আর ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে হবে। সঠিক খাদ্যাভাস ও শরীরচর্চাই হলো ওজন কমানোর মূল হাতিয়ার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিএইচ
- ১চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ২বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৩বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৪স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৫আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৬নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৭দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৯স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ১০শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত