
সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
রোববার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন হাওরে এই হতাহতের ঘটনা ঘটে। তখন ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ছাতক, দুজন দোয়ারাবাজার ও একজন তাহিরপুর উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এই ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম চলছে। কৃষক পরিবারগুলো হাওরে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
রোববার বেলা ১১টার দিকে হঠাৎ করেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে হাওরে ধান কাটার সময় পৃথক স্থানে ৬ জন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন- ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লব গ্রামের আবদুস সামাদ (২৫); দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের তারা মিয়া (৩০) ও ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪) এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রমজান আলী (১৬)।
একই সময়ে বজ্রপাতে তাহিরপুরে মুকিদ মিয়া (২৫) ও দোয়ারাবাজারে নিজাম উদ্দিন (৩০) নামের দুজন আহত হয়েছেন। নিজাম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিরুল হক বলেন, হাওরে এখন সব বয়সি মানুষ ধান তোলায় ব্যস্ত। রোববার সকালে বজ্রপাতে দোয়ারাবাজারে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপি/এএস
- ১২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে আনার অঙ্গীকার বাংলাদেশের
- ২বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ৩ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৪হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেফতার
- ৫দর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৮বন্যায় চট্টগ্রামে ৬৭ নদী ও খালের ৩৭১ স্থানে ভাঙন, ঝুঁকিতে শতাধিক জনপদ
- ৯রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধর
- ১০ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত