প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৩ ১১:২২ এএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি ২০২২ সালের শেষ দিনে ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন যে, স্বামী রাজের সঙ্গে তার সংসারের ইতি টানছেন। পাশাপাশি শনিবার (৩১ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে আরও জানান, খুব শিগগির রাজকে ডিভোর্স লেটার দেবেন।

কিন্তু শনিবার দিনগত রাতে পরী জানিয়েছিলেন স্বস্তির সংবাদ। তিনি মান-অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন বলেই প্রকাশ করেন।

কিন্তু এর কয়েক ঘণ্টা পরই ফেসবুকে তিনি নতুন একটি পোস্ট দেন।এর সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন পরী। এ ছবিতে দেখা যায়, পরীর বাসার বিছানা ও বালিশ রক্তমাখা অবস্থায়। পরীমিন ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার।হাতে ব্যান্ডেজ, রক্তের দাগ, কী হয়েছে পরীমনির?

আজ (১ জানুয়ারি) সকাল ৬টায় পরীমনির পোস্ট করা ছবি দুটি নতুন করে নতুন জটিলতার আভাস দিচ্ছে বলে মনে হচ্ছে। কী হয়েছে পরীর? তার ভক্ত-অনুরাগীরা জানতে চাইছেন। স্বামী রাজের সঙ্গে আবার কোনো ঝামেলায় জড়িয়েছেন তিনি? এ কারণেই কী মারামারির ঘটনা ঘটেছে? না অন্যকিছু? পরী তার স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের কথা বললেও কখন সংবাদ সম্মেলন হবে সে বিষয়েও কিছু বিস্তারিত পরিষ্কার করেননি।

 

 

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...