
রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এ হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (২২ মার্চ) রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল।
শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল।
ভয়াবহ এই হামলায় ১১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। নিহতদের স্মরণে আগামীকাল রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন। এছাড়া যারাই এ হামলার পেছনে জড়িত ছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত ছিল চার বন্দুকধারী।
ভয়াবহ এ হামলাকে ‘বর্বর ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, “আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না।”
হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবং আহতদের যেসব চিকিৎসক সেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট- খোরাসান এর দায় স্বীকার করে।
রুশ বার্তাসংস্থা আরটিতে এক হামলাকারীর ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, হালকা শারীরিক গঠনের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই সময় তাকে বেঁধে রাখা হয়। তিনি স্বীকার করেন মাত্র ৫ লাখ রুবলের বিনিময়ে ভয়াবহ এই হামলায় জড়িত হন তিনি। হামলার আগে তুরস্কে যাওয়ার কথাও জানান এই হামলাকারী।
এসকে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত