
দেশে অব্যাহত রয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও ল্যাবে নিশ্চিত মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৯১৮ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তিনজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর মধ্যে মৃতের সংখ্যা ৯৯। এই দুই মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন রোগী। আক্রান্তদের মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।
বিএইচ
- ১খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী
- ২ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- ৩ইসলামী ব্যাংক মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইন
- ৪ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ৫ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৭জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৮অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে বিরোধী দল: ডা. জাহেদ
- ৯পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত
- ১০মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৭রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৮ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৯গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ১০কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন





পাঠকের মতামত