
কৃষিপণ্যের বর্তমান দাম নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বৃষ্টির মৌসুমে কৃষি পণ্যের উৎপাদন খরচ বেশি। কৃষকেরও তো পেট আছে, সংসার আছে, বাঁচতে তো হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি প্রতিদিন বাজারে যাই। মহাখালী বাজার আমার পরিচিত। আমি নিয়মিত ব্যাগ নিয়ে বাজার করি। আমার গাড়িতে সবসময় একটা ব্যাগ থাকে।
তিনি বলেন, এটা বৃষ্টির সিজন। এই সিজনে সবজি উৎপাদন করা খুব সহজ কাজ না। উৎপাদন খরচটা একটু বেশি থাকে। যেমন কাঁচামরিচের ক্ষেত্রে শেড তৈরি করতে হয়, যা বেশ ব্যয়বহুল।
মন্ত্রী বলেন, কৃষিপণ্যের দাম কত? ৮০ টাকা, ১০০ টাকা। তাই তো? এক কেজি করলা উৎপাদন করতে কৃষকের কত টাকা খরচ হয়, সেটা একটু দেখুন। কৃষকেরও তো পেট আছে, সংসার আছে। তাকে তো বাঁচতে হবে।
তিনি বলেন, এখানে কৃষিপণ্য তো সরাসরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণেই আমরা কৃষক কার্ডের দিকে যাচ্ছি। উৎপাদন ও চাহিদার সঠিক হিসাব এখনো আমার কাছে নেই। আমি যদি জানতে পারি, এই জেলা বা উপজেলায় নির্দিষ্ট কোনো সবজির কতটা চাহিদা রয়েছে, তাহলে সেই অনুযায়ী ওই এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করতে পারি। আপনি এই এই ফসল উৎপাদন করুন, আপনার উপজেলাতেই এগুলোর বাজার রয়েছে। এতে পণ্য পরিবহনের খরচও কমবে। মিনি কোল্ড স্টোরেজের ক্ষেত্রেও আমরা একই ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছি।
মন্ত্রী বলেন, কৃষক যেখানে ফসল উৎপাদন করবেন, সেখান থেকে গ্রামে এসে কাঁধে বা মাথায় করে তা কোল্ড স্টোরেজে নিয়ে সংরক্ষণ করতে পারবেন। এতে পরিবহন খরচ থাকবে না বললেই চলে। ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমে যাবে। এই ধারণা নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
বিএইচ
- ১ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৩জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৪অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে বিরোধী দল: ডা. জাহেদ
- ৫পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত
- ৬মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে
- ৭কৃষকেরও সংসার আছে, তাদের বাঁচতে হবে: কৃষিমন্ত্রী
- ৮উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ
- ৯অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না
- ১০সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৬বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৭ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৮রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন





পাঠকের মতামত