
স্বৈরাচার শেখ হাসিনার পতনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা শহরের বিজয় চত্বর (ঝুমুর) এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়। পরে দক্ষিণ স্টেশন হয়ে শহীদ আফনান চত্বরে (উত্তর স্টেশন) গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বায়ক আরমান হোসেন, বায়েজিদ হোসেন, ফরিদ হোসেন, সারোয়ার হোসেন, রেদোয়ান হোসেন রিমন, বেলায়েত পাটোয়ারী, আফিয়া ইবনাথ সহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। এতে দেশের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। অথচ একটি মহল আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে। তারা সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুর করেছে। ওই সকল দুর্বৃত্তরা সেই স্বৈরাচার হাসিনার ন্যায় অত্যাচার ও দখল উৎসবে মেতে উঠেছে। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
১৯৭১ এর পর কোটা সংস্কার আন্দোলনের দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে জয়ী হয়েছে এদেশের ছাত্র-জনতা। মূলত, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। সেজন্যই আমাদের আজকের আনন্দ মিছিল।
সমাবেশে ছাত্রনেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার পতনের পর বর্তমানে আপনারা যারা মানুষের উপর জুলুম করছেন। বিশ্ব দরবারে স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে কলঙ্কিত করছেন। তাদের কাউকে ছাড় দেবে না ছাত্র সমাজ। আপনারা সতর্ক হয়ে যান। না হয় আপনাদের বিরুদ্ধেও রাজপথে নামবে এদেশের ছাত্র-ছাত্রীরা।
এসকে
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত