
শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে সৃষ্ট বিতর্কের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বহুল আলোচিত কর্ণাটকের কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম ছাত্রীদের আবেদনের জবাবে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দিয়েছে।
এতে দেশটির শীর্ষ আদালতের একটি প্যানেল বলেছে, শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির সিদ্ধান্তের ব্যাপারে বিচারকরা বিভক্ত রায় দিয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
প্যানেলের দুই বিচারকের একজন হেমন্ত গুপ্ত। তিনি বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। তিনি শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধের পক্ষে তার মত দিয়েছেন। অন্যদিকে বিচারক সুধাংশু ধুলিয়া মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে মতামত দিয়েছেন।
বিচারক সুধাংশু ধুলিয়া বলেছেন, হিজাব পরা আসলে ব্যক্তিগত পছন্দের বিষয়। এর বাইরে কিছু নয়। সবকিছু ঊর্ধ্বে আমার মাথায় ছিল মেয়েশিশুদের শিক্ষা। আমি আমার বিচারক ভাইয়ের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করছি।
মুসলিম ছাত্রীদের আবেদন খারিজ করে দিয়ে বিচারক হেমন্ত গুপ্ত বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। আবেদন খারিজ করে দেওয়ার আগে আবেদনকারীদের ১১টি প্রশ্ন করেন তিনি। পরে তিনি বলেন, কর্ণাটকের হাইকোর্ট হিজাব নিষিদ্ধের পক্ষে যে রায় দিয়েছে, তিনি সেই রায়ের সঙ্গে একমত পোষণ করছেন।
আদালতের বিচারকদের প্যানেল হিজাব বিতর্কে বিভক্ত রায় দেওয়ায় এখন এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজের শ্রেণিকক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সময় রাজ্যটির একাধিক স্কুলে হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ-প্রতিবাদ দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
পরে রাজ্যের মুসলিম ছাত্রীরা সরকারের হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটকের হাইকোর্টে আবেদন করে। গত ১৫ মার্চ কর্ণাটকের উদুপিতে গভর্নমেন্ট প্রি-ইউনিভার্সিটি গার্লস কলেজের কিছু মুসলিম ছাত্রীর করা এক আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
রায়ে আদালত সেই সময় জানায়, শ্রেণিকক্ষের ভেতরে ছাত্রীদের হিজাব পরার অনুরোধ ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য অপরিহার্য ধর্মীয় চর্চার অংশ নয়।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত