
চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইরানে হিজাব-বিরোধী বিক্ষোভ চলছে। ইরানি কর্তৃপক্ষের নানামুখী দমন-পীড়নের পরও বিক্ষোভে ভাটা পড়েনি। এই পরিস্থিতিতে হিজাব-বিরোধী আন্দোলনে সর্থনের অভিযোগে ইরানে দু’জন প্রখ্যাত অভিনেত্রীকে আটক করা হয়েছে।
আটককৃত দু’জন অভীনেত্রীই অতীতে তাদের অভিনয়শৈলীর কারণে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ার জন্য দুই বিশিষ্ট ইরানি অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানের রাষ্ট্র-চালিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই দুই অভিনেত্রীর নাম হেঙ্গামেহ গাজিয়ানি এবং কাতায়ুন রিয়াহি।
ইরানের বার্তাসংস্থা ইরনা বলছে, গ্রেপ্তারকৃত হেঙ্গামেহ গাজিয়ানি এবং কাতায়ুন রিয়াহি ইরানের সরকারের বিরুদ্ধে যোগসাজশ ও নানামুখী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযুক্ত। এছাড়া উভয় অভিনেত্রীই এর আগে তাদের মাথার স্কার্ফ ছাড়াই জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন। যা বিক্ষোভকারীদের সাথে সংহতির একটি প্রতীক।
অবশ্য গত সেপ্টেম্বর মাস থেকেই বিক্ষোভে টালমাটাল ইরান। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশি হেফাজত থেকে কোমায় নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যায় মাহসা আমিনি।
সংবাদমাধ্যম বলছে, মাহসা আমিনিকে তেহরানে নৈতিকতা পুলিশ তার চুল সঠিকভাবে না ঢেকে রাখার অভিযোগে আটক করেছিল। ২২ বছর বয়সী ইরানি কুর্দি এই তরুণী গ্রেপ্তার হওয়ার তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যায়। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।
মূলত এরপর থেকেই টানা সরকারবিরোধী বিক্ষোভে বিপর্যস্ত ইরান। ইরানের কর্মকর্তারা দাবি করছেন, ওই তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে ভুক্তভোগীর পরিবার এই বিষয়ে বিরোধিতা করে বলেছে, তাকে নৈতিকতা পুলিশ মারধর করেছে।
বিবিসি বলছে, হেঙ্গামেহ গাজিয়ানি এবং কাতায়ুন রিয়াহি উভয়ই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার ইরানের প্রসিকিউটর অফিসের নির্দেশে এই দু’জনকে আটক করা হয় বলে ইরনা জানিয়েছে।
আটক হওয়ার আগে হেঙ্গামেহ গাজিয়ানি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন যে, বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব’। সেখানে তিনি আরও বলেন, ‘এটাই হয়তো আমার শেষ পোস্ট।’
সংবাদমাধ্যম বলছে, গত সেপ্টেম্বর থেকে হওয়া টানা এই বিক্ষোভে বহু হাই-প্রোফাইল ইরানি ব্যক্তিত্ব বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এসব হাই-প্রোফাইল ব্যক্তিদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন।
- ১ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ২মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৪নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৭দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ৮ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৯সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ১০টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৫ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড





পাঠকের মতামত