
ভারতের চলতি মৌসুমের প্রথম আড়াই মাসে কমেছে চিনি উৎপাদনের পরিমান। গত ১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে মোট ৭৪ লাখ টন চিনি উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ কম। সম্প্রতি ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (আইএসএমএ) জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটকে দেরিতে আখ মাড়াই শুরু হওয়ায় উৎপাদন কমেছে ভোগ্যপণ্যটির। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে এক বিবৃতিতে আইএসএমএ জানিয়েছে, মহারাষ্ট্রে চিনি উৎপাদন ৩৩ লাখ থেকে কমে ২৪ লাখ ৪০ হাজার টনে নেমেছে। অন্যদিকে কর্ণাটকে উৎপাদন ১১ দশমিক ৭ শতাংশ কমে ১৭ লাখ টনে দাঁড়িয়েছে।
তবে উৎপাদন বেড়েছে উত্তর প্রদেশে। প্রদেশটিতে গত বছরের তুলনায় চলতি বছর উৎপাদন বেড়েছে ৯ শতাংশ। গত ১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উৎপাদন দাঁড়িয়েছে ২২ লাখ টনে। মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কারখানা কার্যক্রম শুরু করায় উৎপাদন বেড়েছে।
শিল্প কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন, দেশটির চিনিকলগুলো থেকে ইথানল উৎপাদনের জন্য ১৭ লাখ টন চিনি সরানোর অনুমতি দিয়েছে সরকার।
এদিকে ছয় বছর ধরে আন্তর্জাতিক বাজারে চিনি রফতানি করে এলেও এখন উল্টো আমদানির পথে হাঁটতে পারে দক্ষিণ এশিয়ার দেশটি। বিশ্বের দ্বিতীয় শীর্ষ চিনি উৎপাদক ভারতে সরবরাহ ঘাটতির দেখা দিলে তা বৈশ্বিক পর্যায়ে ভোগ্যপণ্যটির বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে রয়টার্স।
তথ্যমতে, ভারত গত সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২২-২৩ বিপণন মৌসুমে ৩ কোটি ৩১ লাখ টন চিনি উৎপাদন করেছে। আইএসএমএ বলেছে, অক্টোবরে শুরু হওয়া বিপণন বছরে ভারতে চিনির নিট উৎপাদন ৩ কোটি ১৭ লাখ টনে নেমে যেতে পারে।
এনজে
- ১চট্টগ্রামে বন্যার্তদের মাঝে মাঝে খুলনার ২ জুলাই কন্যার ত্রাণ বিতরণ
- ২তিন যুগের ঋণের বোঝা থেকে মুক্তি
- ৩যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৪দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
- ৫চট্টগ্রামে শিশু আয়নী হত্যাকাণ্ড, সবজি বিক্রেতা রুবেলের মৃত্যুদণ্ড
- ৬সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ৭সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- ৮ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
- ৯যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত
- ১০রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ১০১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে





পাঠকের মতামত