
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিন খুনের মামলায় ১০ বছর পলাতক থাকার পর ফরিদ মিয়া (৬০) নামের এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
ফরিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মজিদপুরের মৃত আনু মিয়ার ছেলে। তিনি নবীনগর উপজেলার চিত্রী গ্রামে ২০১২ সালে সংঘটিত তিন খুনের মামলার ১০৪ নম্বর আসামি।
আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মনু মিয়া, গুতু মিয়া ও হাসান মিয়া নামের তিনজন নিহত হন।
এ ঘটনায় নিহত হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যান গোলাপ মিয়াকে প্রধান আসামি করে ১৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এ মামলায় ১০৪ নম্বর আসামি ফরিদ মিয়া।
আইনজীবী সাইফুল ইসলাম বলেন, আসামি ফরিদ মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- ১জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ২ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ৩চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৪দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৫পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৬কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৮মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত