
বেসরকারি পর্যায়ে অক্টোবর মাসের জন্য এলপিজি মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ১২ কেজির সিলিন্ডার পেতে খরচ হবে ১ হাজার ২৫৯ টাকা, যা আগে ছিল ১ হাজার ৩৩ টাকা। আজ (১০ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৯৩ টাকা। একইসঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০.৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৬৮ নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ৮ টাকা ১২ পয়সা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৬৬০ থেকে বেড়ে ৮০০ ডলার এবং ৬৫৫ থেকে বেড়ে ৭৯৫ ডলার হয়েছে। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় অক্টোবরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মকবুল ই ইলাহি বলেন, ‘এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি। আমাদের দেশে বেশিরভাগ নারী রান্নার কাজ করেন। কাঠ পোড়ালে নারীদের ফুসফুস আক্রান্ত হয়। এককেজি এলপিজির বিপরীতে ১৮ কেজি কাঠ সাশ্রয় হয়। এক মিলিয়ন এলপিজির বদলে ৩৬ হাজার একর বনভূমি বাঁচতে পারে।’ তিনি বলেন, ‘দামের কারণে এই গ্যাস জনপ্রিয় করতে পারেনি। দাম অনেক বেশি হওয়ায় জনপ্রিয় হতে পারেনি। আমরা এখনকার চেয়ে কিছুটা কম দামে আনতে পারি সামান্য উদ্যোগ নিলে। দামের ক্ষেত্রে মুসক একটা বড় বিষয়। দাম বাস্তবায়ন করতে গেলে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। সচেতনতা একটি বড় বিষয়।’
এ সময় আরও বলা হয়, এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বাড়িয়ে ৫৭৭ টাকা, সাড়ে ১২ কেজি এক হাজার ৭৬ থেকে বাড়িয়ে এক হাজার ৩১২ টাকা, ১৫ কেজি এক হাজার ২৯১ থেকে বাড়িয়ে এক হাজার ৫৭৪ টাকা, ১৬ কেজি এক হাজার ৩৭৭ থেকে বাড়িয়ে এক হাজার ৬৭৯ টাকা, ১৮ কেজি এক হাজার ৫৪৯ থেকে বাড়িয়ে এক হাজার ৮৮৮ টাকা, ২০ কেজি এক হাজার ৭২২ থেকে বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা, ২২ কেজি এক হাজার ৮৯৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩০৯ টাকা, ২৫ কেজি দুই হাজার ১৫১ থেকে বাড়িয়ে ২ হাজার ৬২২ টাকা, ৩০ কেজি দুই হাজার ৫৮৩ থেকে বাড়িয়ে ৩ হাজার ১৪৭ টাকা, ৩৩ কেজি দুই হাজার ৮৪১ থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৬২ টাকা, ৩৫ কেজি তিন হাজার ১৩ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৬৭৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
- ১১ ঘণ্টায় লেনদেন ৩৪৭ কোটি টাকার
- ২মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ৪মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৫যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
- ৬চাটমোহরে বেশি দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
- ৭ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অসুস্থ বৃদ্ধের মৃত্যু
- ৮রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার
- ৯লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- ১০আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৬চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব





পাঠকের মতামত