
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কিনা-এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ২৫টি মন্ত্রণালয়ের, বেশ কয়েকজন জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা বৈঠক করেন।
এরপর সচিবালয়ে এসে ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
এসময় ১৫ আগস্টেন বন্ধের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কিনা-এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি।
মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সব মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিক করার নির্দেশ রয়েছে। এছাড়াও সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, প্রশাসনে বঞ্চিতদের দ্রুত পদোন্নতি দেয়ার ব্যবস্থা করা হবে এমনটাও বলেছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ পেলেই বড় ধরনের রদবদল হবে।
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করেন। পরে সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় সচিবদের সঙ্গে বৈঠক। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে যান। তবে তখন কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বিএইচ
- ১ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
- ২বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইরিন খান
- ৩মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ৪ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার
- ৫চাহিদার মাত্র ২৯% গ্যাস পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা পায় ৩৮%
- ৬রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৭সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
- ৮দর পতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- ৯দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
- ১০‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৫বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৮শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৯বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১০মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়





পাঠকের মতামত