প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১ ১১:৫০ এএম

করোনার কারণে কাচাঁমাল জটিলতায় বন্ধ থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস দীর্ঘ ১০ মাস পর উৎপাদনে ফিরছে। ইতিমধ্যেই কোম্পানিটির পরিচালনা পর্ষদ উৎপাদনে ফেরার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১ অক্টোবর থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করবে। এর আগে কাচাঁমাল জটিলতায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ওই সময় কোম্পানিটি জানিয়েছিল, করোনা মহামারির কারনে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাচাঁমাল) সরবরাহ করছে না। যাতে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এছাড়া লোকাল বাজারে কাচাঁমালের অস্বাভাবিক দর বৃদ্ধি পেয়েছে। যা ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। যাতে পণ্য বাজারজাতকরনে কোম্পানি ভোগান্তিতে পড়বে। এই পরিস্থিতিতে কোম্পানির সি-সিফট থেকে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে কাচাঁমালের জটিলতা কেটে গেলে, আবারও উৎপাদন কার্যক্রম শুরু করা হবে।

গত ২২ আগস্ট উৎপাদনে ফেরার ঘোষণার দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩০.৯০ টাকায়। আর ১৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৫০.৫০ টাকায়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং ...

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...